তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রায় ২৮ বছর আগে প্রবর্তন করা হয়েছে। পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্রসহ দেশের এখন বেশ কয়েকটি সঞ্চয়পত্র আছে। সব সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন না। যেমন পরিবার সঞ্চয়পত্র বিশেষত নারীদের জন্য এবং পেনশনার সঞ্চয়পত্র অবসরভোগীদের জন্য। কিন্তু তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র দেশের সব নাগরিক কিনতে পারেন এবং মুনাফা তিন মাস পরপর তোলা যায়।
মুনাফার হারও পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের কাছাকাছি। বলা যায়, এটি সর্বজনীন সঞ্চয়পত্র। এবার দেখা যাক, এই সঞ্চয়পত্র কীভাবে কিনবেন, কারা কিনতে পারবেন।
মুনাফার হার কত, কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন।মূল্যমানআপনি চাইলে ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনতে পারবেন।যেখানে পাওয়া যায়জেলা সঞ্চয় অফিস ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর থেকে কেনার পাশাপাশি ভাঙাতে পারবেন।মেয়াদএই সঞ্চয়পত্রের মেয়াদ হলো তিন বছর।
সূত্র: প্রথম আলো

রাশিয়ায় যুদ্ধে জোর করে বাংলাদেশিদের নেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘ, জড়িত দালালেরা
নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট
মঞ্চে ইসরায়েলের পতাকা মাড়িয়ে আলোচনায় কলম্বিয়ান র্যাপার
ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা
দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন