ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন।
সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।
ঘটনার পর সাদ্দামের খোঁজ মিলছে না।আশরাফুল করিম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্র: প্রথম আলো

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার
‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’
হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন
অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন