সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে পদের নামের পাশাপাশি বেতন স্কেল ও গ্রেড নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে। ফলে আবেদন করার আগেই চাকরিপ্রার্থীরা জানতে পারেন, নির্বাচিত হলে তাঁরা প্রতি মাসে কত টাকা বেতন পাবেন। তবে দেশের বেসরকারি খাতের চিত্রটি একেবারেই ভিন্ন।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিপণনসহ বিভিন্ন খাতের চাকরির বিজ্ঞপ্তিতে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিশদভাবে দেওয়া হলেও বেতনের স্থানটিতে লেখা থাকে কেবল দুই শব্দ—‘আলোচনা সাপেক্ষে’। কত টাকা বেতন পাওয়া যাবে, তা না জেনেই আবেদন করতে হচ্ছে হাজার হাজার তরুণকে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া চাকরিপ্রার্থীদের জন্য বিষয়টি আরও জটিল।
কাজের পূর্ব–অভিজ্ঞতা না থাকায় কোন পদের জন্য কত টাকা বেতন চাওয়া যুক্তিযুক্ত, সে সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা থাকে না।
সূত্র: প্রথম আলো

রাশিয়ায় যুদ্ধে জোর করে বাংলাদেশিদের নেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘ, জড়িত দালালেরা
নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট
মঞ্চে ইসরায়েলের পতাকা মাড়িয়ে আলোচনায় কলম্বিয়ান র্যাপার
ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা
দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন