advertisement

নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট

নাটোরে ছাত্রদল নেতার জানাজা শেষে এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা–লুটপাট
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজা শেষে এক শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা শপিং মলে
ফটো কার্ড প্রিন্ট

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা মলে এ ঘটনা ঘটে।শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে।

এর জেরে এ ঘটনা ঘটতে পারে।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশএলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।শাকিল হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্... যমুনার চরের খেয়াঘাটে এখন হাঁটুপানি যমুনার চরের খেয়াঘাটে এখন হাঁটুপানি পার্টি থেকে ডেট নাইট, এক মেকআপেই বাজিমাত: জাহ্নবীর মতো সান-কিসড লুক পাবেন যেভাবে পার্টি থেকে ডেট নাইট, এক মেকআপেই বাজিমাত: জাহ্নবীর মতো সান-কিসড লুক পাবেন যেভাবে ইলিশ রক্ষার অভিযান চলছিল, এর মধ্যেই কুষ্টিয়ার পদ্মায় কয়েক ঘণ্টা ধরে দুই বাহিনীর গোলাগুলি ইলিশ রক্ষার অভিযান চলছিল, এর মধ্যেই কুষ্টিয়ার পদ্মায় কয়েক ঘণ্টা ধরে দুই বাহিনীর গোলা... কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মাম...
advertisement

চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির পরামর্শক কমিটির বৈঠক

চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির পরামর্শক কমিটির বৈঠক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দিচ্ছেন। আজ বুধবার দুপুরে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি আয়োজিত মানববন্ধনে। শাহবাগ, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে।আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন আখতার হোসেন।

ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের (৩০) মুক্তির দাবিতে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে।সাথী আক্তার আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিন পেয়েছেন। গত রোববার তিনি ফেসবুকে দুটি লাইভ করেছিলেন। লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আপনার স্ক্রল কে ঠিক করে দেয়

আপনার স্ক্রল কে ঠিক করে দেয়
ছবিটি এআই দিয়ে আঁকা

রাত ১১টা। ‘আর একটা রিল দেখেই ঘুমাব’—এই কথা বলে সাবিহা (ছদ্মনাম) ফোন হাতে নিয়েছিলেন। এখন ঘড়িতে রাত ১টা। কীভাবে দুই ঘণ্টা কেটে গেল, তিনি নিজেও জানেন না!এর পেছনে কাজ করছে সুপারিশ ব্যবস্থা বা রেকমেন্ডেশন অ্যালগরিদম, অর্থাৎ ধাপে ধাপে হিসাব কষে সিদ্ধান্ত নেওয়ার এক সেট নিয়ম। আপনি কোন ভিডিওতে থামলেন, কতক্ষণ দেখলেন, কোনটায় লাইক দিলেন, কোনটা শেয়ার করলেন—সবই খেয়াল রাখা হয়।

তারপর অনুমান করে, পরের কোন ভিডিওটা আপনাকে আরও কিছুক্ষণ আটকে রাখতে পারবে, সেভাবেই সেটা পরামর্শ দেয় বা সাজেস্ট করে।২০২৬ সালের এক গবেষণায় তরুণ ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা মানসম্মত কনটেন্ট চান। কিন্তু অ্যালগরিদম গুরুত্ব দেয় কনটেন্ট কতটা সাড়া ফেলছে, সেটাকে। অর্থাৎ আপনি যা সত্যিই চান আর যে কনটেন্টে নিজের অজান্তে আটকে যান—এ দুটো সব সময় এক নয়। আর ‘যন্ত্র’ সেই ফারাকটাই সব সময় বোঝে না।ফলাফল?

আপনার ফিড ধীরে ধীরে একই ধরনের কনটেন্টে ভরে ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন