advertisement

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
নির্বাচনের বুথফেরত জরিপের ফল দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসেফ জাবারিন (বাঁ থেকে চতুর্থ)। ইসরায়েলের নাজারেথে, ২৭ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে। গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।

আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধীরা সেই সীমা পেরোতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
advertisement

টোকিওতে হাসপাতাল-নার্সিং সেন্টার পরিদর্শনে জুবাইদা রহমান

টোকিওতে হাসপাতাল-নার্সিং সেন্টার পরিদর্শনে জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক সপ্তাহের মধ্যে গঠন হবে নিম্নতম মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে গঠন হবে নিম্নতম মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল
বিপাকে কিলিয়ান এমবাপ্পে, বিপদে লা লিগা

ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পের পায়ের জাদুতে মুগ্ধ চীনের লাখ লাখ মানুষ। সেই এমবাপ্পেই এখন চীনে বিতর্কের কেন্দ্রে। তাঁর মুখ বসানো ছবি একসময় বিজ্ঞাপনের বিলবোর্ডে শোভা পেত। কোমল পানীয়র বোতলেও দেখা যেত তাঁর হাসিমুখ। এখন সেই ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধ হয়ে গেছে স্প্যানিশ লা লিগার সম্প্রচারও। কেন? একটি রসিকতা!চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তাতেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত আজ বুধবার চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও।ঘটনার সূত্রপাত ফ্রান্সের অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি ভিডিও সাক্ষাৎকার থেকে। সেখানে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলেন।

মিমটিতে তাঁর মুখ বসানো হয়েছিল এমন একজনের ছবিতে, যাঁকে এমবাপ্পে ‘সম্ভবত চীনের কোনো স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন