রামলীলা ময়দানে ১ নভেম্বর জনসভার অনুমতি দিলেও ‘ইন্ডিয়া’ জোট ও বিরোধীদের শর্তে শর্তে জেরবার করে তুলছে দিল্লি পুলিশ। সবচেয়ে বড় শর্ত, দিল্লির বাইরে থেকে যাঁরাই বাস, ট্রাক, ট্রাক্টর অথবা অন্য যানবাহনে চেপে জনসভায় আসবেন, তাঁদের গাড়ি দিল্লির সীমান্তে রাখতে হবে। কোনোভাবেই তাঁদের দিল্লির অভ্যন্তরে আনা যাবে না।এর কারণ, দূষণ।
দিল্লিতে যান চলাচলের জন্য গাড়ির দূষণ রোধে যে ধরনের ইঞ্জিনের অনুমতি (বিএস ৫) রয়েছে, পুলিশের অনুমান, বাইরের রাজ্যের বাস বা ট্রাকের ইঞ্জিন সেই মানের হবে না। কাজেই সেই ধরনের যানবাহন দিল্লিতে ঢুকতে দিলে দূষণ বাড়বে। তাই তাদের দিল্লির বাইরে রাখার শর্ত চাপানো হয়েছে।দিল্লি পুলিশের অনুমান, ওই জনসভায় অন্তত ১০ লাখ মানুষের ভিড় হবে। তার বেশির ভাগ আনা হবে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে।
এই লাখ লাখ মানুষকে নিয়ে আসা বাস–ট্রাক দিল্লিতে ঘাঁটি গাড়লে রাজধানীর যান চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হবে।
সূত্র: প্রথম আলো

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ
নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান
আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন