advertisement

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে
ফটো কার্ড প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবারের ভাষ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আত্মরক্ষার্থে তারা প্রতিহত করার চেষ্টা করে।পুলিশ জানিয়েছে, স্থানীয় রাকিব মিয়া নামের এক তরুণ প্রতিবেশী দশম শ্রেণির এক কিশোরীকে পছন্দ করেন। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে করার জন্য তার পরিবারে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কিশোরীর পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন রাকিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে কুপিয়ে হত্যা আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে কুপিয়ে হত্যা অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
advertisement

প্রধানমন্ত্রীর সফর দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে

প্রধানমন্ত্রীর সফর দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির প্রার্থীর মির্জা ফয়সল আমীন। বুধবার জেলা বিএনপির কার্যালয়ে

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির প্রার্থীর মির্জা ফয়সল আমীন। বুধবার জেলা বিএনপির কার্যালয়েমির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের আগের দিন পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থী।

আজ বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেন। দুই পক্ষই অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

মোট ১৮৫টি ভোটকেন্দ্রে থাকা ৯৮৯টি ভোটকক্ষে ভোট দিতে পারবেন ভোটাররা।নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ
ইসরায়েলে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুই জোটের নেতারে ছবি বিলবোর্ডে

ইসরায়েলে জাতীয় নির্বাচনে সবচেয়ে নজরকাড়া ঘটনাগুলোর একটি ছিল দেশটির প্রধান দুই আরব দলের জোরালো অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে দল দুটির সমর্থকেরা রেকর্ডসংখ্যক ভোট দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে ইসরায়েলের সম্প্রচারমাধ্যমগুলোর বুথফেরত জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে, আরব দল দুটি এবার বড় সাফল্য পেতে যাচ্ছে।

দল দুটি হলো সামাজিকভাবে রক্ষণশীল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) এবং বামপন্থী জয়েন্ট লিস্ট। বুথফেরত জরিপ অনুযায়ী, দল দুটি ইসরায়েলের পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আসন পেতে পারে। এতে দেশটির প্রধান দুই জোটের মধ্যে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বুথফেরত জরিপ হলো ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বেরিয়ে আসা ভোটারদের ওপর চালানো সমীক্ষা। এতে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা কাকে ভোট দিয়েছেন।

তাঁদের উত্তর বিশ্লেষণ করে নির্বাচনের সম্ভাব্য ফল সম্পর্কে ধারণা পাওয়া যায়।রাআমের নেতা মনসুর আব্বাস টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আরব ভোটারদের এই উপস্থিতি দেখিয়ে দিয়েছে, তাঁরা নিজেদের ‘হতাশা ও নিরাশা’কে ‘আশায়’ রূপান্তর করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন