মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ট্রাম্প আরও বলেন, ‘এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে—আমরা কি আরও সামনে এগিয়ে যাব এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করব?
চূড়ান্ত নিষ্পত্তি বলতে আমি বোঝাচ্ছি, এমন পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়।’ মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, ‘যদি সম্ভব হয় তবে আমি দেশটির (ইরান) বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে। আর আপনারা তা খুব শিগগিরই জানতে পারবেন।’চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উভয় পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠে ইরানকে আবার পুনর্গঠন করতে অন্তত ২৫ বছর লাগবে বলে মনে করছেন ট্রাম্প।চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: প্রথম আলো

রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ
স্লোভেনিয়া: প্রকৃতি আর সুরের নিরিবিলি মেলবন্ধন
বন থেকে বেরিয়ে সড়কের পাশে ঘুরছে বাঘ, ধরা পড়ল ক্যামেরায়
গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ
গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন