advertisement

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
হাসান মাহমুদ
ফটো কার্ড প্রিন্ট

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাঁদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন।

এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনো যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তা–ও তো হাসানের জন্যই!আজ দ্বিতীয় দিনে সকালের সেশনই ধরুন। কাল শেষ দুই সেশনে মাত্র এক উইকেট পেয়েছিল বাংলাদেশ। আমির জাঙ্গু সেঞ্চুরি পেয়ে অপরাজিত, গ্রিভসও থিতু। বাংলাদেশের বলতে গেলে কোনো আশাই নেই।

প্রথম আধঘণ্টায়ও বলতে গেলে ঘটেনি তেমন কিছুই।কিন্তু নতুন বল পেয়েই পুরো গল্পটা বদলে দিলেন হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস রোনালদো থাকবেন ওখানেই রোনালদো থাকবেন ওখানেই
advertisement

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
কুমিল্লা নগরের একটি গলিতে সাদাপোশাকে দুই শিক্ষার্থীকে তল্লাশি করাকে কেন্দ্র করে পুলিশের দুই সদস্য ও তাঁদের এক সোর্সকে ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে তোলা

কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের পুলিশ লাইনস-সংলগ্ন রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।ওই তিনজনের একজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা।

অপর দুজনের একজন একই থানার কনস্টেবল হানিফ এবং অন্যজন পুলিশের সোর্স জাহিদ।পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁরা সাদাপোশাকে টহল দিচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডাক্তার তো দিতেই পারেন না, পোস্ট ভূরি ভূরি খালি: সমাজকল্যাণমন্ত্রী

ডাক্তার তো দিতেই পারেন না, পোস্ট ভূরি ভূরি খালি: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার সকালে ৩২তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে

দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে বিপুলসংখ্যক চিকিৎসকের পদ খালি পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের কোথায় পদায়ন করা হবে, কীভাবে তাঁদের কাজে লাগানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

আজ শুক্রবার সকালে ৩২তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জাহিদ হোসেন। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং।সমাজকল্যাণমন্ত্রীর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

তাঁর উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তার তো দিতেই পারেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার

মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার
আহত মনোরঞ্জন কর্মকারকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে

মানিকগঞ্জের হরিরামপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর গ্রামে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।আহত মনোরঞ্জন কর্মকার (৫০) লেছড়াগঞ্জ বাজারে গয়না বিক্রির দোকান আছে।

তাঁর বাড়ি উপজেলার যাত্রাপুর গ্রামে।হরিরামপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন মনোরঞ্জন। রাত সাড়ে আটটার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে ওই স্থানে রাস্তার পাশে রক্তের দাগ ও রক্তমাখা একটি কাঠের টুকরা দেখা যায়।স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জনকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন