advertisement

হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান

হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান
‘ইত্যাদি’র এই সংকলনে সোনারগাঁয়ের পর্বের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারিত আরও কয়েকটি পর্বের নির্বাচিত অংশ রাখা হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

ঐতিহাসিক সোনারগাঁয়ের বড় সর্দারবাড়ির সামনে নির্মিত মঞ্চ, চারপাশে কয়েক হাজার দর্শক। সেই আয়োজনে এক মঞ্চে গান গেয়েছিলেন দুই ভিন্ন ধারার শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। ছিল সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম এবং সমাজের নানা অসংগতি নিয়ে বিশেষ আয়োজন। ২০২১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সেই পর্বের নির্বাচিত অংশ আবার দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ সংকলিত পর্বটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘ইত্যাদি’র এই সংকলনে সোনারগাঁয়ের পর্বের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারিত আরও কয়েকটি পর্বের নির্বাচিত অংশ রাখা হয়েছে। গান, নাচ, মানবিক প্রতিবেদন, সামাজিক সচেতনতামূলক আয়োজন ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ মিলিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।সোনারগাঁয়ের ঐতিহাসিক পরিবেশে আয়োজন একসময় বাংলার রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁ ইতিহাস, স্থাপত্য ও লোক–ঐতিহ্যের জন্য বিখ্যাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’  বিন্নি চালের পিঠা থেকে পাজন মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন ‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে ‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হ... চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য দ্য ভিজিট দ্য ভিজিট
advertisement

ওভাল অফিসের ঐতিহাসিক কাঠামো রক্ষায় ট্রাম্পের নতুন আদেশ

ওভাল অফিসের ঐতিহাসিক কাঠামো রক্ষায় ট্রাম্পের নতুন আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। তার দাবি, এই আদেশের ফলে ভবিষ্যতে কোনো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’  বিন্নি চালের পিঠা থেকে পাজন
রাজধানীর মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ শুক্রবার শুরু হয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’

সচিবালয়ে চাকরি করেন মনোয়ারা বেগম। পরিবার নিয়ে থাকেন মিরপুর–১৪ নম্বরে। আজ শুক্রবার ছুটির দিনে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’। এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন তিনি, কোথাও পাচ্ছেন না মাশরুম-হলুদ ফুল। মেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ!মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি শিশুবাচ্চা আছে। বাজার থেকে ওদের জন্য যখন কেনাকাটা করি, বারবার মনে হয় ওদের বিষ কিনে খাওয়াচ্ছি।

এ মেলায় আমি প্রতিবছর আসি, বাজার করি। একটা বিশ্বাস আছে, পাহাড়ের জুমচাষিদের এসব ফল-সবজি আমাদের সমতল থেকে অনেকাংশে নিরাপদ।’ রাজধানীর মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা।’ আজ মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও ‘আদিবাসী সুহৃদদের’যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, শস্য ও নানা পণ্যের পসরা বসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্ত খায়রুল শেখ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আফসার শেখ (৬০)। তিনি লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) ঘটনার পর পালিয়ে গেছেন।

এ ঘটনায় খায়রুলের মা আনোয়ারা বেগম এবং স্ত্রী জুঁই খানমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা আফসার শেখকে মারধর করতেন। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি চুরিও করতেন। খায়রুলের কর্মকাণ্ডের কারণে তাঁর স্ত্রীও বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

এ নিয়ে সালিসও হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন খায়রুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন