advertisement

স্লোভেনিয়া: প্রকৃতি আর সুরের নিরিবিলি মেলবন্ধন

স্লোভেনিয়া: প্রকৃতি আর সুরের নিরিবিলি মেলবন্ধন
বাংলাদেশি রেস্তোরাঁ
ফটো কার্ড প্রিন্ট

জাগরেব থেকে ট্রেনযাত্রা। সকাল সাড়ে নয়টা, ৯ জুন ২০২৪। জাগরেব কেন্দ্রীয় রেলস্টেশন থেকে রওনা দিয়ে পাহাড়, নদী, সবুজ প্রান্তর আর ছোট ছোট জনপদ পেরিয়ে আড়াই ঘণ্টার এক নান্দনিক রেলযাত্রায় পৌঁছে গেলাম স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা। জাগরেব থেকে ট্রেন ছাড়ার পর শহরের ঘনবসতি, বহুতল ভবন আর নাগরিক কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে রইল। জানালার ওপারে খুলে যেতে লাগল ক্রোয়েশিয়ার গ্রামীণ ভূপ্রকৃতির এক শান্ত, সবুজ ক্যানভাস।

কোথাও বিস্তীর্ণ তৃণভূমি, কোথাও চাষের জমি, আবার কোথাও গাছপালায় ঘেরা ছোট ছোট জনপদ। দূরে নীলচে পাহাড়ের সারি দিগন্তের সঙ্গে মিশে আছে। মাঝেমধ্যে চোখে পড়ছিল লাল টালির ছাদের বাড়ি, গির্জার চূড়া আর নির্জন রেলক্রসিং। রেললাইনের দুই পাশের দৃশ্য যেন একের পর এক বদলে যাওয়া জলরঙের ছবি। ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলের এই ভূপ্রকৃতিতে সমতল কৃষিজমি, মৃদু ঢেউখেলানো ভূমি আর দূরবর্তী পাহাড়ের মেলবন্ধন রয়েছে।

ট্রেন এগিয়ে চলেছে উত্তর-পশ্চিম দিকে, স্লোভেনিয়ার সীমান্তের দিকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ বন থেকে বেরিয়ে সড়কের পাশে ঘুরছে বাঘ, ধরা পড়ল ক্যামেরায় বন থেকে বেরিয়ে সড়কের পাশে ঘুরছে বাঘ, ধরা পড়ল ক্যামেরায় গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ বাংলাদেশে সংখ্যালঘু মুসলিমদের জোর করে ঠেলে পাঠানোর নিন্দা জানাল ভারতের নাগরিক সমাজ বাংলাদেশে সংখ্যালঘু মুসলিমদের জোর করে ঠেলে পাঠানোর নিন্দা জানাল ভারতের নাগরিক সমাজ
advertisement

ওভাল অফিসের ঐতিহাসিক কাঠামো রক্ষায় ট্রাম্পের নতুন আদেশ

ওভাল অফিসের ঐতিহাসিক কাঠামো রক্ষায় ট্রাম্পের নতুন আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। তার দাবি, এই আদেশের ফলে ভবিষ্যতে কোনো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’  বিন্নি চালের পিঠা থেকে পাজন
রাজধানীর মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ শুক্রবার শুরু হয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’

সচিবালয়ে চাকরি করেন মনোয়ারা বেগম। পরিবার নিয়ে থাকেন মিরপুর–১৪ নম্বরে। আজ শুক্রবার ছুটির দিনে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’। এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন তিনি, কোথাও পাচ্ছেন না মাশরুম-হলুদ ফুল। মেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ!মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি শিশুবাচ্চা আছে। বাজার থেকে ওদের জন্য যখন কেনাকাটা করি, বারবার মনে হয় ওদের বিষ কিনে খাওয়াচ্ছি।

এ মেলায় আমি প্রতিবছর আসি, বাজার করি। একটা বিশ্বাস আছে, পাহাড়ের জুমচাষিদের এসব ফল-সবজি আমাদের সমতল থেকে অনেকাংশে নিরাপদ।’ রাজধানীর মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা।’ আজ মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও ‘আদিবাসী সুহৃদদের’যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, শস্য ও নানা পণ্যের পসরা বসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্ত খায়রুল শেখ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আফসার শেখ (৬০)। তিনি লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) ঘটনার পর পালিয়ে গেছেন।

এ ঘটনায় খায়রুলের মা আনোয়ারা বেগম এবং স্ত্রী জুঁই খানমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা আফসার শেখকে মারধর করতেন। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি চুরিও করতেন। খায়রুলের কর্মকাণ্ডের কারণে তাঁর স্ত্রীও বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

এ নিয়ে সালিসও হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন খায়রুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন