advertisement

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও
ভিনিসিয়ুসের জন্য দলের ক্ষতি করতে রাজি নন মরিনিও। তাঁর কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ।
ফটো কার্ড প্রিন্ট

একজন খেলোয়াড় যত বড়ই হোন, দলের চেয়ে বড় নন। ফুটবলে কথাটা খুব পরিচিত। কিন্তু তারকা ফুটবলারদের সামলানোর সময় এই দর্শনে অটল থাকা সহজ নয়। বিশেষ করে সেই খেলোয়াড় যদি হন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও অবশ্য এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কাছে সবার আগে দল, এরপর অন্য সবকিছু। তারকাদের ঘিরে সব সময়ই প্রত্যাশা থাকে বেশি, সমালোচনাও হয় বেশি।

খারাপ খেললেও প্রশ্ন ওঠে, ভালো খেললে সেটাই যেন স্বাভাবিক। ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে প্রত্যাশা সব সময় আকাশছোঁয়া; কিন্তু এথেন্সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।এতেই প্রশ্ন উঠেছে, ভিনিসিয়ুস নিজের সেরা অবস্থায় না থাকলেও কি তাঁকে খেলিয়ে যাবেন কোচ জোসে মরিনিও? স্পষ্ট উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ।

একজন খেলোয়াড়ের জন্য দলের ক্ষতি করতে রাজি নন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
advertisement

অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হলেন মাইক হাসি

অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হলেন মাইক হাসি
অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটার মাইক হাসি। ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপে কোচিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের 
পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন
২০২৬ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নাসডাক মার্কেটের বাইরে একটি পর্দায় শেয়ার লেনদেনের তথ্য দেখা যাচ্ছে।

— সবচেয়ে বেশি কমছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানির শেয়ারদর।— ডেমোক্র্যাটদের জয়ে ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্সে শেয়ারের বড় পতন।— ইলন মাস্কের সম্পদ গতকাল দিন শেষে কমে ৮০ হাজার কোটি ডলারের নিচে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সে আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার এক দিনেই মার্কিন পুঁজিবাজারের বাজার মূলধন প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার কমে গেছে। যার প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারও।আজ শুক্রবার লেনদেন শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক কেওএসপিআই প্রায় ৯ শতাংশ কমে যায়। এর ফলে দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জের লেনদেন ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন