advertisement

আখতার হুসেন প্রেরণা হয়ে থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির যাত্রাপথে

আখতার হুসেন প্রেরণা হয়ে থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির যাত্রাপথে
ছড়াকার আখতার হুসেনের স্মরণে নাগরিক শোকসভায় সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন। সেগুনবাগিচা, ঢাকা, ৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ছড়াকার আখতার হুসেন তাঁর যে রচনার সম্পদ রেখে গেছেন, তা চিরকাল মানুষের মুক্তির পথযাত্রায় অনুপ্রেরণা জোগাবে। তাই শারীরিকভাবে চলে গেলও তিনি কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না। তিনি থাকবেন সংগ্রামে, আদর্শে, প্রগতির পথযাত্রায় চিরকালের সঙ্গী হয়ে। আজ শুক্রবার বিকেলে আখতার হুসেনের নাগরিক শোকসভা ও স্মরণানুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁকে স্মরণ করলেন।

রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার দাদা ভাই সম্মেলনকক্ষে এই নাগরিক শোকসভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আখতার হুসেনের স্বজনেরা এই আয়োজন করেন। বিভিন্ন পর্যায়ে তিনি যেসব সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন, সেই কেন্দ্রীয় খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নবীন-প্রবীণ নেতা–কর্মী, সংগঠক, শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

স্মৃতিচারণা, কাজের মূল্যায়ন আর সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত শিশুসাহিত্যিক, ছড়াকার, গীতিকবি, নাট্যকার, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের প্রতি।অনুষ্ঠান শুরু হয়েছিল আখতার হুসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ ৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন ৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন
advertisement

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
শিশু ধর্ষণ

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহরাব (২০)।

তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ছয়টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল শিশুটি। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়।

সকাল সাতটার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি

যুব মহিলা লীগের নেত্রীকে নির্যাতনের দাবি, ছবিতে এআই ব্যবহার, নারীর খোঁজও মেলেনি
এমন ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে

ঢাকার মিরপুরে বাসায় ঢুকে যুব মহিলা লীগের এক নেত্রীকে নির্যাতন করা হয়েছে—এক নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি দিয়ে এমন দাবি ছড়িয়েছে ফেসবুক ও এক্সে।

অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একই প্রচার চালানোর বিষয়টি প্রথম আলো যাচাই করেছে।আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ওই নারী থানায় অভিযোগ জানাতে গেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথাবার্তার একটা বর্ণনাও রয়েছে। তবে ঘটনাটি কবে ঘটেছে, তার উল্লেখ নেই। প্রথম আলোর যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন

রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
কে এম তাহসিফ সাউরি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী (১৯) পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রেখে এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুনানির সময় আসামিপক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন