বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী (১৯) পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রেখে এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুনানির সময় আসামিপক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ
প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ
৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন
ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন