advertisement

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। ৬ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা।

তবে কারা প্রতিকৃতিটি বিকৃত করেছে, তা এখনো জানা যায়নি।এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)।

এ ঘটনায় করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়।অধ্যাপক আনোয়ারুল কাদির, শিক্ষাবিদরবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়, তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন ৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক নিজের উপার্জনে নিজের জায়গা নিজের উপার্জনে নিজের জায়গা পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
advertisement

তানজিন তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

তানজিন তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত
অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের ফেসবুক পেজ থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে ঠকাচ্ছে, সেও একদিন ঠকবে: ওমর সানী

যে ঠকাচ্ছে, সেও একদিন ঠকবে: ওমর সানী
যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন
‘জ্ঞান হোক সবার, পাঠাগার হোক প্রতিটি জনপদে’ স্লোগান নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর সংগঠক ও কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে

পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মুক্তচিন্তা ও সামাজিক পরিবর্তনের মূল কেন্দ্র। তাই প্রতিটি জনপদে পাঠাগারকে যুক্তিবোধের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর আত্মপ্রকাশ ও প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানে এই আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ।

তিনি বলেন, ‘আমরা শোষণমুক্ত ও মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ চাই। আমাদের নবীন প্রজন্মই সেই বাংলাদেশ গড়ে তুলবে।’পাঠাগার আন্দোলনের সূচনাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, সঠিক ইতিহাস জানা এবং মানুষের মননশীলতা তৈরিতে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে গ্রাম, শহর ও বস্তির ঘরে ঘরে পাঠচক্র গড়ে তুলতে হবে।

শুধু মুঠোফোনে একা একা পড়া নয়; সম্মিলিত পাঠ ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই চিন্তা ও চেতনা শাণিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন