রাত দুইটা। নারায়ণগঞ্জের এক বাসায় ল্যাপটপের আলোয় ছবির ওপর একের পর এক বাক্স টেনে ‘গাড়ি’, ‘মানুষ’, ‘সাইনবোর্ড’ চিহ্নিত করে যাচ্ছেন তরুণ ফ্রিল্যান্সার সজীব (ছদ্মনাম)। এই ছোট ছোট কাজই ভবিষ্যতের স্বয়ংক্রিয় গাড়িকে রাস্তা চিনতে শেখায়। সকালে তাঁর চোখ জ্বালা করবে, কিন্তু তাঁর নামটা কোথাও লেখা থাকবে না। এ কাজের নাম ইমেজ ডেটা অ্যানোটেশন বা ছবিতে লেবেল বসানো।
এআই যে ‘নিজে নিজে’ শেখে বলে মনে করা হয়, তার পেছনে আসলে অসংখ্য মানুষের শ্রম থাকে। টিবিএস নিউজের এক প্রতিবেদন বলছে, বাংলাদেশ এই বৈশ্বিক বাজারে উল্লেখযোগ্য অংশ নিয়েছে এবং এর পরিধি ব্যাপক।তবে কথা আছে। এ–জাতীয় কিছু কাজে মজুরি কম। টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রতিবেদনে এসেছে, মার্কিন কোম্পানিগুলো আউটসোর্সিং প্রতিষ্ঠানকে ঘণ্টায় ১২.৫০ ডলার পর্যন্ত দেয়, অথচ কেনিয়ার কর্মীরা পান মাত্র ২ ডলারের মতো।
বাংলাদেশের একটি বিজ্ঞাপনেও ঘণ্টায় ৩ ডলারে খণ্ডকালীন কাজের প্রস্তাব দেখা গেছে।
সূত্র: প্রথম আলো

যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায়
অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ
স্বপ্ন বদলায়, লড়াই থামে না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন