advertisement

এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
আধুনিক হেডফোনের এএনসি প্রযুক্তি
ফটো কার্ড প্রিন্ট

আধুনিক হেডফোনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি)। এ প্রযুক্তির সাহায্যে আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে নিরিবিলি পরিবেশে গান শোনা, ভিডিও দেখা কিংবা কাজে মনোযোগ দেওয়া যায়। কীভাবে কাজ করে এএনসিপ্রতিটি শব্দই মূলত কম্পনের মাধ্যমে তৈরি হয়। এই কম্পনের ফলে শব্দতরঙ্গ সৃষ্টি হয়, যার নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকে।

দুটি বিপরীতমুখী শব্দতরঙ্গ পরস্পরের সঙ্গে মিলিত হলে একটি অন্যটির প্রভাব কমিয়ে দিতে পারে। পদার্থবিজ্ঞানে এ ঘটনাকে বলা হয় ডেস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স।এএনসি প্রযুক্তি এই বৈজ্ঞানিক নীতিকে কাজে লাগায়। হেডফোনে থাকা একাধিক মাইক্রোফোন চারপাশের শব্দ শনাক্ত করে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ, মানুষের কথাবার্তা কিংবা অন্যান্য পরিবেশগত শব্দ মাইক্রোফোনে ধরা পড়ে।

এরপর হেডফোনের ভেতরে থাকা বিশেষ চিপ এসব শব্দ বিশ্লেষণ করে মূল শব্দতরঙ্গের বিপরীতধর্মী আরেকটি তরঙ্গ তৈরি করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
advertisement

তালাবদ্ধ পোস্ট অফিস, বাড়ি-দোকানে চলছে ডাক বিভাগের কাজ

তালাবদ্ধ পোস্ট অফিস, বাড়ি-দোকানে চলছে ডাক বিভাগের কাজ
ঝিনাইদহের প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পোস্ট অফিসের নেই নির্ধারিত কোনো কার্যালয়। কোথাও পোস্ট মাস্টারের বাড়িতে, কোথাও ভাড়াকৃত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি

হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি
মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা

মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা। হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের কাজ করে মিনিসকাস। মোচড় লাগলে বা অতিরিক্ত ওজনের চাপে এটি ছিঁড়ে যেতে পারে।​​মিনিসকাস ইনজুরির লক্ষণ হাঁটুতে, বিশেষ করে জোড়ার (জয়েন্ট) ভেতরের বা বাইরের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।ইনজুরির ২৪ ঘণ্টার মধ্যে হাঁটু ফুলে যেতে পারে এবং শক্ত হয়ে যায়।হাঁটু আটকে যাওয়া বা হাঁটু পুরোপুরি ভাঁজ বা সোজা করতে সমস্যা হয়।

মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে।হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে বা ঘুরতে গেলে হাঁটু দুর্বল মনে হয় বা অবশ হয়ে যায়।​হাঁটু নড়াচড়া করার সময় পপ বা ক্লিক শব্দ হতে পারে।চিকিৎসা কী​মিনিসকাস ইনজুরির চিকিৎসা নির্ভর করে ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তাঁর দৈনন্দিন কার্যক্রমের ওপর।

প্রাথমিক চিকিৎসা ছোট ইনজুরি বা মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্তের সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকলে এই চিকিৎসা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি

হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি
ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের উদ্‌যাপন

প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল!সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরের দৃশ্যটা যেমন। ব্যাটের আগায় হেলমেট রেখে ড্রেসিংরুমের দিকে ছুটলেন। মুখে কী আনন্দ!

যেন একটা ডাবল সেঞ্চুরি নয়, বহুদিনের জমে থাকা কোনো ঋণ শোধ করলেন।প্রায়শ্চিত্ত বোধ হয় এভাবেই করতে হয়!মিরপুরে আগের টেস্টের কথা মনে আছে? দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। সেই ভুলের বিষাদ নিশ্চয়ই তাঁকে তাড়া করেছে। কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে। কাল যে ভুলের জন্য মাথা নিচু করতে হয়, আজ সেই ক্রিকেটই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়।হৃদয় সেটাই করেছেন। শুধু করেছেন বললে কম বলা হয়।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক ইনিংস খেলেছেন, যা নিয়ে অনেক বছর আলোচনা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন