advertisement

সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে

সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে
বল টেম্পারিংয়ের আলোচিত ম্যাচের অস্ট্রেলিয়া দল
ফটো কার্ড প্রিন্ট

২০১৮ সালের ২৪ মার্চ, কেপটাউনের নিউল্যান্ডসে টেলিভিশন ক্যামেরা ধরে ফেলেছিল ক্যামেরন ব্যানক্রফটকে। রিভার্স সুইংয়ের জন্য বলের এক পাশ ঘষে রুক্ষ করতে সিরিশ কাগজ ব্যবহার করছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ক্যামেরায় ধরা পড়ার পর সেটি প্যান্টের ভেতর লুকানোর চেষ্টা করেন তিনি।‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত সেই ঘটনার আট বছর পেরিয়ে গেছে, কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে লজ্জার সেই অধ্যায়ের শেষ সম্ভবত এখনো লেখা হয়নি।

এ সপ্তাহে ঘটনাটি আবার আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’–এর কল্যাণে।খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন অস্ট্রেলিয়া দলের সবাই। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে দায়ী করা হয়েছিল মাত্র তিনজনকে। নতুন করে সামনে আসা এই দাবি আবার অস্বীকার করেছেন তখনকার কোচ ড্যারেন লেম্যান। এ নিয়ে আবারও আলোড়ন অস্ট্রেলিয়ান ক্রিকেটে। অনেকে তাই খুঁজছেন কেপটাউনের সেই ঘটনা, সেদিন আসলে কী ঘটেছিল?

বল বিকৃতির দায় কি সত্যিই ছিল শুধু তিনজনের?কেপটাউনে সেদিন কী হয়েছিল২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের ব... সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক

বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
নেত্রকোনার মোহনগঞ্জে বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি

নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। আজ রোববার দুপুরে তাঁর বাড়িতে বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে এবং আজ রোববার ছাপা পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

আজ সন্ধ্যায় মুঠোফোনে স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে যাঁরা আগে তাঁদের বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, তাঁদের দুজনসহ মোট তিনজন বাড়িতে আসেন। পরে মিটারে তার সংযুক্ত করে বিদ্যুৎ–সংযোগ চালু করে দেন।আসমা আক্তার বলেন, সংযোগ দেওয়ার আগে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেয়েছিলেন।

তবে তিনি তাতে স্বাক্ষর করেননি।শুধু বিল বেশি আসার কারণ জানতে চাওয়ায় তাঁকে এভাবে হয়রানি করা হলো কেন, পল্লী বিদ্যুতের কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন বলে জানান আসমা আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শব্দের মানচিত্র

শব্দের মানচিত্র

কেবল একটি কবিতার জন্য অহোরাত্র শব্দের সাথে যাপন। অবাধ্য অক্ষরেরা চঞ্চল, অতিশয় অস্থির— সহসা ভেঙে দেয় শৃঙ্খলা। আমি তবু বিন্যাসে বিন্যাসে আঁকি এক মানচিত্র। দাবাড়ুর মাপা দানে যেভাবে চেনা যায় খেলা, শব্দের অভিঘাতে ঠিক সেভাবেই সরে যায় দৃশ্যপট— ভেসে ওঠে বিচিত্র আখ্যান; কখনো বিষাদলিপি, কখনো তীব্র কোলাহল, কখনো সাম্য ও সংহতির স্বর, কখনো বা নিস্পৃহ একাকিত্ব ও শাশ্বত অমরতা। কেবল একটি কবিতার জন্য শব্দ সাজাই।

অথচ শব্দেরা এখানে গড়ে তোলে নিজস্ব খেরোখাতা— রাজনীতি, অপশক্তি ও অপসংস্কৃতির চোরাবালি; কখনো দেশপ্রেমের কুশলী মুখোশ, কখনো দেশদ্রোহের সুনিপুণ অভিনয়। অক্ষরেরা ফের অবাধ্যতায় মাতে। পুনরায় বিন্যস্ত করি, আঘাত হানি— তাতে কার কী বা এসে যায়! ওরা তো নিজস্ব ব্যাকরণে শুধু বহুরূপী। কখনো পাশে এসে দাঁড়ায় এক দীর্ঘ প্রশ্নচিহ্ন, কখনো স্তব্ধ বিস্ময়— জিজ্ঞাসা বাড়ে, বিস্ময় ঘনীভূত হয়, কিন্তু উত্তর মেলে না।

কেবল একটি কবিতার জন্য তবু আমি অবাধ্য শব্দ কুড়োই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন