advertisement

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
সমতা ফেরানো দ্বিতীয় গোলের পর ভুটানের খেলোয়াড়দের উল্লাস
ফটো কার্ড প্রিন্ট

শ্রীলঙ্কা ২–২ ভুটানসমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের সেই হিসাব আজ মিলে গেল মাঠের খেলাতেও। জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানের।

তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা।বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে আজকের দিনটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের পরিকল্পনা ছিল অন্য রকম।

সকাল ১০টায় অনুশীলন শেষ করে দলকে নিয়ে চলে যান জাতীয় স্টেডিয়ামে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের ব... সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভেতরে ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক

বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
নেত্রকোনার মোহনগঞ্জে বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি

নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। আজ রোববার দুপুরে তাঁর বাড়িতে বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে এবং আজ রোববার ছাপা পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

আজ সন্ধ্যায় মুঠোফোনে স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে যাঁরা আগে তাঁদের বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, তাঁদের দুজনসহ মোট তিনজন বাড়িতে আসেন। পরে মিটারে তার সংযুক্ত করে বিদ্যুৎ–সংযোগ চালু করে দেন।আসমা আক্তার বলেন, সংযোগ দেওয়ার আগে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেয়েছিলেন।

তবে তিনি তাতে স্বাক্ষর করেননি।শুধু বিল বেশি আসার কারণ জানতে চাওয়ায় তাঁকে এভাবে হয়রানি করা হলো কেন, পল্লী বিদ্যুতের কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন বলে জানান আসমা আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শব্দের মানচিত্র

শব্দের মানচিত্র

কেবল একটি কবিতার জন্য অহোরাত্র শব্দের সাথে যাপন। অবাধ্য অক্ষরেরা চঞ্চল, অতিশয় অস্থির— সহসা ভেঙে দেয় শৃঙ্খলা। আমি তবু বিন্যাসে বিন্যাসে আঁকি এক মানচিত্র। দাবাড়ুর মাপা দানে যেভাবে চেনা যায় খেলা, শব্দের অভিঘাতে ঠিক সেভাবেই সরে যায় দৃশ্যপট— ভেসে ওঠে বিচিত্র আখ্যান; কখনো বিষাদলিপি, কখনো তীব্র কোলাহল, কখনো সাম্য ও সংহতির স্বর, কখনো বা নিস্পৃহ একাকিত্ব ও শাশ্বত অমরতা। কেবল একটি কবিতার জন্য শব্দ সাজাই।

অথচ শব্দেরা এখানে গড়ে তোলে নিজস্ব খেরোখাতা— রাজনীতি, অপশক্তি ও অপসংস্কৃতির চোরাবালি; কখনো দেশপ্রেমের কুশলী মুখোশ, কখনো দেশদ্রোহের সুনিপুণ অভিনয়। অক্ষরেরা ফের অবাধ্যতায় মাতে। পুনরায় বিন্যস্ত করি, আঘাত হানি— তাতে কার কী বা এসে যায়! ওরা তো নিজস্ব ব্যাকরণে শুধু বহুরূপী। কখনো পাশে এসে দাঁড়ায় এক দীর্ঘ প্রশ্নচিহ্ন, কখনো স্তব্ধ বিস্ময়— জিজ্ঞাসা বাড়ে, বিস্ময় ঘনীভূত হয়, কিন্তু উত্তর মেলে না।

কেবল একটি কবিতার জন্য তবু আমি অবাধ্য শব্দ কুড়োই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন