বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ বহু পুরোনো। তবে ১৯৮০ ও ১৯৯০–এর দশকে এই যোগসূত্র বারবার আলোচনায় এসেছে। সিনেমার চিত্রনাট্য নয়, অনেক সময় তারকাদের ভাগ্য নির্ধারণ করতেন অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিরা। প্রযোজক, পরিচালক, অভিনেতা থেকে সংগীতশিল্পী—অনেকেই ছিলেন চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও গুলির আতঙ্কে।
নব্বইয়ের দশকে মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পে এমনই এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন আবু সালেম।শাহরুখ খান, আমির খান, সুস্মিতা সেন, সোনু নিগমসহ বলিউডের একাধিক তারকার নাম এসেছে আবু সালেমের হুমকি ও চাঁদাবাজির ঘটনার সূত্রে। আবার অভিনেত্রী মণিকা বেদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
সিনেমার অর্থায়ন, বিদেশে চলচ্চিত্রের পরিবেশনা স্বত্ব, তারকাদের নিরাপত্তা—সবকিছুতেই প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন এই অপরাধজগতের সদস্য।
সূত্র: প্রথম আলো

ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পরীমনির
নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পরীমনির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন