রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলে টেস্টে অভিষিক্ত চারজনের মধ্যে ব্যাটসম্যান তিনজন, বোলার একজন। এর মধ্যে প্রথম দিনে আজ দুজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছ থেকে ফিফটি পেয়েছে পাকিস্তান। বাকি দুজনকে ব্যাটিংয়ে নামতে হয়নি। পাকিস্তানের তাতে খুশিই হওয়ার কথা।আক্ষেপও থাকবে কিছুটা। সেটা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২৮১ রানে প্রথম দিন শেষ করা পাকিস্তানের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের স্কোর—৩০, ৫৭, ৫১, ৫০ এবং ৫৭*। গাজি ঘোরিকে (৭*) নিয়ে দিনের খেলা শেষ করেন সৌদ শাকিল (৫৭*)। আলোকস্বল্পতায় আজ আগেভাগেই শেষ হয় দিনের খেলা। আগামীকাল তাঁর কাছ থেকে সেঞ্চুরির প্রত্যাশায় পাকিস্তান।চার অভিষিক্তের মধ্যে রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে সম্ভাবনার আলো ছড়িয়েছেন গত সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে তাইয়েব আরিফ।
পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক ইনিংসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি
১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২
সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো
নাজমুলের দাবি, চাওয়া অনুযায়ী উইকেট পাননি
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন