advertisement

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’
ডাবল সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের ক্রেগ আরভিন
ফটো কার্ড প্রিন্ট

সিলেটে চলল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান–শ্রীলঙ্কা টেস্ট শুরু হলো আজ। এই দুটি টেস্টের আড়ালে চলে গিয়েছিল শারজায় জিম্বাবুয়ে–আফগানিস্তান টেস্টটি। ক্রিকেটপ্রেমীর চোখ সেখানেও থাকলে নিশ্চয়ই একটি ব্যাপার নিয়ে সাড়া পড়ে যেত সামাজিক যোগাযোগমাধ্যমে!শারজা টেস্টে আজ শেষ দিনে ড্র করেছে জিম্বাবুয়ে–আফগানিস্তান। তবে এই ম্যাচের ফলে কারও আগ্রহ থাকার কথা নয়। আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে স্কোরবোর্ড।

পাঁচ দিন মিলিয়ে মোট তিন ইনিংসে ব্যাট করেছে দুই দল। জিম্বাবুয়ে ৫০৪ ও ৫২৩/৫ এবং আফগানিস্তান ৫১৪। টেস্টে এমন স্কোরবোর্ড কখনো দেখেছেন?আরেকটু খুলে বলা যাক—কোনো টেস্ট ম্যাচে কখনো তিনটি পাঁচ শ রানের দলীয় ইনিংস দেখেছেন? সব নথিপত্র বের করে খুঁজতে পারেন। সাহায্য নিতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থেকে পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন সাইটের, তবু পাবেন না।

কারণ, টেস্ট ক্রিকেটের ১৪৯তম বছরে এবং ২,৬৪২তম ম্যাচে এসে এমন ঘটনা ঘটল এই প্রথম!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো নাজমুলের দাবি, চাওয়া অনুযায়ী উইকেট পাননি নাজমুলের দাবি, চাওয়া অনুযায়ী উইকেট পাননি
advertisement

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর
যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধের’ নামে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড
পেশাদার ফুটবলে আরেকটি রেকর্ড গড়লেন জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার কাজুয়োশি মিউরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

আজ সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন।

তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন