advertisement

কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের

কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের
বিরাট কোহলি
ফটো কার্ড প্রিন্ট

একজন ব্যাটসম্যান বারবার একই ভুল করছেন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বারবার ব্যাটের কানায় লাগিয়ে ধরা পড়ছেন। প্রতিপক্ষের বোলাররা সেটা বুঝে ফেলেছেন। এমন পরিস্থিতিতে কোচের কাজ কী? ভুলটা ধরিয়ে দেওয়া? নাকি তারকা ব্যাটসম্যানের মেজাজ বুঝে চুপ করে থাকা?বিরাট কোহলির ক্ষেত্রে প্রশ্নটা ছিল আরও কঠিন। কারণ, তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন।

তাঁকে ভুল ধরিয়ে দিতে গেলেও প্রয়োজন যথেষ্ট সাহস, সঠিক সময় এবং কথাটা বলার উপযুক্ত ভাষা।অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাটিংয়ের দুরবস্থার সময় এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

তাঁর কথায়, কোহলির সঙ্গে সেই আলোচনা শুরু করার আগে তাঁকে বেশ কিছুটা সাহস সঞ্চয় করতে হয়েছিল।সম্প্রতি টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে টেন ডেসকাট বলেছেন, আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ক্ষমতা বেড়ে যাওয়ায় অনেক কোচই এখন তারকা ক্রিকেটারদের ভুল ধরিয়ে দিতে দ্বিধা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো
advertisement

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। তিন সংস্করণের সিরিজ সামনে রেখে সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ
সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশ্নের জবাব দেন। ৯ নভেম্বর

দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক এবং একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হিসাবে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।দেশে বেকার প্রায় ২৬ লাখসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি।তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ বলে জানান তিনি।প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনাসংসদ সদ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন