advertisement

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল
ফটো কার্ড প্রিন্ট

বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়ছে। গত সপ্তাহে প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবারও এটির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সে দেশের মুদ্রা ডলারের দরপতন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় সোনার বাজারে প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪ দশমিক ৪৩ ডলারে উঠেছে। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি দাম এক পর্যায়ে ৪ হাজার ১৪৬ দশমিক ৬৩ মার্কিন ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর এটিই সোনার সর্বোচ্চ দাম। তবে গত শুক্রবার সোনার বাজারে কিছুটা ছন্দপতন ঘটে।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায় অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায় মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব পোশাক শ্রমিকদের মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব পোশাক শ্রমিকদের চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ, তদন্তের মুখে এআই চিপ কোম্পানি এনভিডিয়ার প্রধান চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ, তদন্তের মুখে এআই চিপ কোম্পানি এনভিডিয়ার প্রধা... বিলিয়ন ডলারের ক্লাবে দেশের ৯ শিল্প গ্রুপ বিলিয়ন ডলারের ক্লাবে দেশের ৯ শিল্প গ্রুপ
advertisement

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে।কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? সন্তানের নামকরণের সঠিক নীতিমালা আলোচনা করা হলো।সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলাম সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।

মহানবী (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে; সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮)একটি সুন্দর নাম মূলত সন্তানের জন্য মা-বাবার পক্ষ থেকে একটি আজীবন দোয়া।তিনি ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) ও আবদুর রহমান (দয়াময়ের বান্দা)।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩২)ফকিহদের মতে, আল্লাহর যেকোনো গুণবাচক নামের শুরুতে ‘আবদ’ (বান্দা বা দাস) যোগ করে নাম রাখা (যেমন—আবদুল খালেক, আবদুল আজিজ, আবদুর রহিম) উত্তম।আরবি ছাড়াও বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি বা যেকোনো ভাষার নাম রাখা সম্পূর্ণ বৈধ।

যদি সেই নামের অর্থটি সুন্দর, রুচিশীল এবং ইসলামি আকিদা বা বিশ্বাসের পরিপন্থী না হয়, তবে তা শতভাগ জায়েজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির হলে রহস্যময় বাক্স, ভেতরে পাওয়া গেল গোলাপ-হুমকির চিঠি

ঢাবির হলে রহস্যময় বাক্স, ভেতরে পাওয়া গেল গোলাপ-হুমকির চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে অশ্বত্থ গাছের নিচে পাওয়া গেছে সাদা ব্যাগে মোড়ানো লাল টেপযুক্ত একটি বাক্স। পরে সেটি খুলে গোলাপ ফুল ও একটি চিঠি পাওয়া যায়....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন