advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন
ডেল বেনকেনস্টেইন
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার বেনকেনস্টেইন।৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও।

বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২
advertisement

রাজধানীর বাড্ডা থেকে মদ তৈরির বিপুল কাঁচামাল উদ্ধার

রাজধানীর বাড্ডা থেকে মদ তৈরির বিপুল কাঁচামাল উদ্ধার
রাজধানীর বাড্ডায় বালু নদীর তীরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল ও ১০ লিটার প্রস্তুত মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত মানিক নামে এক ব্যক্তি পালিয়ে যান....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কিশোর গ্যাং ঠেকাতে ওয়ার্ড-ইউনিয়নে ক্রীড়া কার্যক্রম বাড়াবে সরকার

কিশোর গ্যাং ঠেকাতে ওয়ার্ড-ইউনিয়নে ক্রীড়া কার্যক্রম বাড়াবে সরকার
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) ইন্তেকাল করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন