advertisement

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তালিয়া, তুরস্ক। ১০ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে এ তথ্য জানিয়েছেন।উপপ্রেস সচিব বলেন, বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
advertisement

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেই সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত

বদলির আগে হত্যা মামলার এক আসামির নামে বিপুল পরিমাণ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিরাজগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন