advertisement

সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে

সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে
ফটো কার্ড প্রিন্ট

বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আটকে আছে আমদানি করা সুতা। তা ব্যবসায়ীরা ব্যাংক গ্যারান্টির অভাবে খালাস করতে পারছেন না। ফলে জাহাজভাড়া ও বন্দরের মাশুল বাড়ছে। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এসব সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

বৈঠকে ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ করে দেয়। তাতে বলা হয়, তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এ ধরনের সুতা আমদানি করতে পারবেন। আমদানি করা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানি হওয়ার পর ব্যাংক গ্যারান্টি অবমুক্ত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গত সোমবারের বৈঠকের পর গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে চিঠি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা ৯% সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ পাবেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ ৯% সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ পাবেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ মাটির ভিটায় মাছরাঙা মাটির ভিটায় মাছরাঙা ঢাকার আদালত থেকে এত আসামি পালান কিভাবে, নিরাপত্তা কী পর্যাপ্ত নয় ঢাকার আদালত থেকে এত আসামি পালান কিভাবে, নিরাপত্তা কী পর্যাপ্ত নয় ভোলায় গ্যাসের মজুত কত, পাইপলাইনে আনা কতটা লাভজনক ভোলায় গ্যাসের মজুত কত, পাইপলাইনে আনা কতটা লাভজনক
advertisement

বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা

বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা
বৃষ্টি

রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। আজ বুধবার সকালের বৃষ্টিও কথা রেখেছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বাতাস ছিল দূষিত এবং অস্বাস্থ্যকর। আজ কিন্তু বাতাসের অবস্থা মোটামুটি ভালো। প্রায় এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে রাজধানীর স্থান ছিল প্রথম পাঁচটির মধ্যেই। আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর অবস্থান ছিল ১৯তম।

রাজধানীর বায়ুর মান ছিল ৯৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর এ মান মোটামুটি।রাজধানীতে আজ সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রপাত, ঝোড়ো হাওয়া। আজ সকালে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।

আর এর ফলেই বায়ুর মানের এই হঠাৎ উন্নতি।রাজধানীতে বায়ুর মান ভালো হলেও একসময় বিশ্বের সবচেয়ে কম দূষণের নগরী হিসেবে স্বীকৃতি পাওয়া রাজশাহীর বায়ুর মান কিন্তু অস্বাস্থ্যকর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯% সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ পাবেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ

৯% সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ পাবেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ
বাংলাদেশ ব্যাংক

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার জন্য ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে পুনঃ অর্থায়ন সুবিধা নিয়ে ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দিতে পারবে।এ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে।

তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ নিয়ে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুন করে সাজিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে।

অর্থাৎ ঋণের অর্থ আদায় হওয়ার পর তা আবার নতুন করে ঋণ দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাটির ভিটায় মাছরাঙা

মাটির ভিটায় মাছরাঙা
অলংকরণ: মাসুক হেলাল

খেলতে গিয়ে হঠাৎ বলটা থাকার ঘরের পেছনে চলে যায়। খড়কুটো পেঁচিয়ে কাগজ মুড়িয়ে সুতা দিয়ে আমরাই বল বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে। গ্রামের উঠানে ঠিক এভাবে আমাদের কত কত খেলা হতো, হিসাব নেই!থাকার ঘরের ভিটা মাটির ছিল, এ ছাড়া ঘরটা ছিল টিন আর কাঠ দিয়ে বানানো। যা–ই হোক, বল খুঁজতে গিয়ে হঠাৎ অদ্ভুত একটা শব্দ কানে এল। ‘ভূত ভূত ভূত’ করে ভয়ে ছুটে চলে এলাম। তখন সময় ঠিক মাগরিবের আজানের একটু আগমুহূর্ত।

এই সময়ে ভূত থাকে, এই গল্প আগে থেকেই শুনতে শুনতে ভয়ে শেষ। সন্ধ্যা বা রাতে তাই তো ঘরের দরজা খুলতেই ভয় পেতাম। খেলা শেষ করে সবাই হাত–মুখ ধুয়ে যে যার মতো ঘরে চলে গেলাম। পড়তে বসে আজ একটুও পড়াতে মন বসানো সম্ভব হচ্ছে না। ভাইবোনেরা মিলে আবার সেই ভূত নিয়ে আলোচনা শুরু করে দিলাম। মাঝে দু–একবার আম্মা এসে বকা দিয়ে গেছেন।

পাশের ঘরেই হারিকেন জ্বালিয়ে আম্মা নকশিকাঁথা সেলাই করছিলেন, পাশাপাশি আমাদের দিকে কড়া নজরদারি!বেশ কিছুক্ষণ আমাদের ফিসফিস শব্দ!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন