পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে তাঁকে।
আজ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে তাঁকে। ওই সূত্রের কথা, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সূত্র: প্রথম আলো

রোনালদোর বিদায়গুলো কেন এমন হয়
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া
হামজার আশা, হামজার বিশ্বাস
বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন