পাঁচ মিনিটের একটা লম্বা বক্তব্য। সারমর্ম, আমি আজীবনের মতো পর্তুগালের জার্সি খুলে রাখছি। ৭ নম্বর জার্সিটা রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। একটা লম্বা বক্তব্য, হাতে নেওয়া লম্বা চিঠি দিয়েই বিদায়ের ঘণ্টা নিশ্চিত করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ বছর ধরে যে দলটাকে আগলে রেখেছেন, তাদের কাছ থেকে বিদায় নিলেন একেবারেই অনাড়ম্বরে।
তাঁর বিদায় মনে করিয়ে দিল আরেকবার, রোনালদোর বিদায়টা ঘুরেফিরে এমন নীরবই হয়।এখন পর্যন্ত ৬টি দলের জার্সি গায়ে চড়িয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সি ছাড়া ৫ ক্লাবের হয়ে খেলেছেন ৬ দফায়। বেচাকেনার খাতায় নাম লিখেছেন, গড়েছেন রেকর্ডও। কিন্তু কোনো জায়গা থেকেই তাঁর বিদায়টা স্মরণীয় হয়নি। আগমনে যে আতশবাজি ফুটেছে, বিদায়ে সেই অশ্রুধারার আনুষ্ঠানিকতা করার প্রয়োজন বোধ করেনি কেউ।
বরং তিনি বিদায় নিয়েছেন আক্ষেপ, চাপা কষ্ট আর অভিমান নিয়েই।রোনালদোর খেলোয়াড়ি জীবনের সূচনা পর্তুগালের স্পোর্টিং সিপি থেকে।
সূত্র: প্রথম আলো

চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া
হামজার আশা, হামজার বিশ্বাস
বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন