advertisement

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ ও সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ফটো কার্ড প্রিন্ট

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আজ বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ ও সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
advertisement

কলকাতায় যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই–আতঙ্ক, চলছে তল্লাশি

কলকাতায় যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই–আতঙ্ক, চলছে তল্লাশি
এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ

কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ‘ছিনতাইয়ের সতর্কতা’ দেখতে পাওয়ার পর আজ বুধবার সকালে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বে-তে (নিরাপদ দূরত্বে থাকা বিশেষ পার্কিং এলাকা) নেওয়া হয়। বিমানবন্দর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান।

ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তা লেখা হয়েছিল।’বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘গ্রাম্য গানবাজনা’ নিয়ে হুইপের ‘হুঁশিয়ারি’ যেসব প্রশ্ন তৈরি করে

‘গ্রাম্য গানবাজনা’ নিয়ে হুইপের ‘হুঁশিয়ারি’ যেসব প্রশ্ন তৈরি করে
হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ। ৮ নভেম্বর, রোববার

দেশের সংস্কৃতিচর্চা কোন পথে? গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। দেশের সংস্কৃতিচর্চার হালহকিকত কি এর আগেও খুব একটা ভালো ছিল বলা যায়? ২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছিল প্রথম আলো।

সেখানে ওঠে আসে এমন সব আলাপ, ‘একটা বিচ্ছিন্নতা ও শূন্যতা তৈরি হয়েছে’, ‘সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে’, ‘বর্তমান সরকারও(আওয়ামী লীগ) নিজেদের স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করেছে।’ একই সঙ্গে প্রকাশ পায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কা।সাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি।

তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে মব বা উন্মত্ত জনতার যে আস্ফালনের চরম বহিঃপ্রকাশ ঘটে, তাতে সেই প্রতিবন্ধকতা মাত্রা ছাড়িয়েছেই বলা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিপলি’স বিলিভ ইট অর নট!

রিপলি’স বিলিভ ইট অর নট!

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন