১৯৫৪ সালে পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার হলেন বিশ্বকাপজয়ী প্রথম সহোদর। এর ১২ বছর পর ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একই কীর্তি গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটন।সুইজারল্যান্ডে জার্মান জুটির জয়গান১৯৫৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডে যাওয়ার সময় ফ্রিৎস ও অটমার ছিলেন পশ্চিম জার্মানির আক্রমণভাগের সবচেয়ে ভয়ংকর দুই খেলোয়াড়। নিজেদের শহরের ক্লাব কায়জারস্লাউটার্নের হয়ে গোলের পর গোল করেছেন তাঁরা।
বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেও সেই ধারা ধরে রাখলেন।অটমার বয়সে ভাইয়ের চেয়ে তিন বছরের ছোট, তখন তাঁর বয়স ৩০। তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে জার্মানদের তৃতীয় গোলটি করে শুরুটা রাঙিয়ে দেন তিনি। পরে একই প্রতিপক্ষের বিপক্ষে ৭-২ গোলের প্লে-অফ জয়ে দুজনেই গোল পান। এই জয়ে নিশ্চিত হয় পশ্চিম জার্মানির নকআউট পর্ব।যুগোস্লাভিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি, প্রতিপক্ষ অস্ট্রিয়া।
দলকে ফাইনালে তোলার পথে ভাইয়েরা ছিলেন সামনের সারিতে।
সূত্র: প্রথম আলো

ওয়ানডেতে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন ৫ বোলার
রোনালদোর বিদায়গুলো কেন এমন হয়
চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন