advertisement

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন
হামজা চৌধুরীর
ফটো কার্ড প্রিন্ট

লেস্টার সিটির হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দিয়েছেন। এবার বাংলাদেশের জার্সিতেও সেই দায়িত্ব নিতে যাচ্ছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এই মিডফিল্ডার।শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হামজা। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটির জন্য একাদশেও আসছে তিনটি পরিবর্তন।ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান আলী। দুজনই ফিরছেন শুরুর একাদশে। তাঁদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।আক্রমণভাগেও একটি পরিবর্তন আসছে। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে।

খেলবেন নম্বর নাইনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
advertisement

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বুধবার সকাল ১০টার দিকে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর), ঢাকা জেলাসকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল।

মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন
নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চোখে ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সুন্দরীপ্রীতি। সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সেই কথা লিখতে কুণ্ঠাবোধ করেননি সোনিয়া। ক্লিনটন সম্পর্কে তাঁর সরস মন্তব্য, ‘স্বভাব যা না মলে’। যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা আট বছরের শাসনামলে তিনি আনুষ্ঠানিক সফরে ভারতে এসেছিলেন ২০০০ সালে।

তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে সোনিয়াও আমন্ত্রিত ছিলেন। আত্মকথায় সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন সোনিয়া। মেয়ে চেলসিকে নিয়ে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ক্লিনটন উঠেছিলেন মৌর্য শেরাটন হোটেলে। সোনিয়া লিখেছেন, ‘সেই সময় আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওর হোটেলে গিয়েছিলাম দেখা করতে। ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসে ভরপুর।

তবে আমাদের কথা শোনার চেয়ে তিনি নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী শোনাতেই বেশি আগ্রহী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ডই ঘটে গিয়েছিল গত বছর। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর।

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ।

সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন