advertisement

বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি
গত জুলাইয়ে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর হতাশ মেসি
ফটো কার্ড প্রিন্ট

ফুটবল মাঠে কখনো কখনো পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে পরাজয় মেনে নেওয়ার যন্ত্রণা। বিশেষ করে সেই মানুষটির জন্য, যাঁর অভ্যাস জয়ী হওয়া। যিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, ট্রফি জিতেছেন। সেই মানুষটি লিওনেল মেসি। হেরে যাওয়ার মুহূর্তে তাঁর আচরণেও যে হতাশা, ক্ষোভ আর মরিয়া চেষ্টা ফুটে উঠতে পারে, সেটাই যেন দেখিয়েছেন মেসি।আর্জেন্টাইন হয়ে মেসিকে সমালোচনা করার সাহস কজনের আছে?

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হোর্হে ভালদানো অবশ্য সেই সাহস দেখিয়েছেন। গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে মেসির একটি আচরণকে তিনি বলেছেন ‘হতাশার বহিঃপ্রকাশ’। শুধু তা-ই নয়, ভালদানোর চোখে সেটি ছিল নিজেদের দুর্বলতা মেনে নেওয়ারও একধরনের স্বীকারোক্তি।কী ঘটেছিল সেদিন? উত্তর আমেরিকার বিশ্বকাপে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি। বয়স যেন তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা। গ্রুপ পর্বেই করেছিলেন ৬ গোল।

এরপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন লড়াইয়ের জয়েও গোল পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প
advertisement

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বুধবার সকাল ১০টার দিকে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর), ঢাকা জেলাসকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল।

মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন
নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চোখে ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সুন্দরীপ্রীতি। সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সেই কথা লিখতে কুণ্ঠাবোধ করেননি সোনিয়া। ক্লিনটন সম্পর্কে তাঁর সরস মন্তব্য, ‘স্বভাব যা না মলে’। যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা আট বছরের শাসনামলে তিনি আনুষ্ঠানিক সফরে ভারতে এসেছিলেন ২০০০ সালে।

তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে সোনিয়াও আমন্ত্রিত ছিলেন। আত্মকথায় সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন সোনিয়া। মেয়ে চেলসিকে নিয়ে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ক্লিনটন উঠেছিলেন মৌর্য শেরাটন হোটেলে। সোনিয়া লিখেছেন, ‘সেই সময় আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওর হোটেলে গিয়েছিলাম দেখা করতে। ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসে ভরপুর।

তবে আমাদের কথা শোনার চেয়ে তিনি নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী শোনাতেই বেশি আগ্রহী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ডই ঘটে গিয়েছিল গত বছর। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর।

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ।

সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন