advertisement

নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা

নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)
ফটো কার্ড প্রিন্ট

নিজ দলের পতনের দুই সপ্তাহের মাথায় নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করান। পরদিন আবেদন করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের। এর পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠানের নামটাই বদলে ফেলেন। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড হয়ে যায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।এরপর ট্রেড লাইসেন্স থেকে স্ত্রীর নাম সরিয়ে নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে লাইসেন্স করান।

পরে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্সের নিবন্ধন বহাল করেন। তবে ওই লাইসেন্সে যোগাযোগের নম্বর হিসেবে স্ত্রীর পরিবর্তে ব্যবহার করেন ওই কর্মকর্তার মুঠোফোন নম্বর।

দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয় কর্মকর্তাকে।মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগফরিদ আহমেদ ও রামিহা আহমেদপ্রতিষ্ঠানে নিজের মালিকানা ও সম্পৃক্ততা গোপনের এমন নানা কৌশল অবলম্বনের পর নতুন নামে ব্যবসা চালাতে আবার সক্রিয় হন আওয়ামী লীগের ওই নেতা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড... ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে আরও ১৯ দিন ফ্লাইট বন্ধ থাকবে বিমানের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে আরও ১৯ দিন ফ্লাইট বন্ধ থাকবে বিমানের একঝলক (১১ নভেম্বর ২০২৬) একঝলক (১১ নভেম্বর ২০২৬) নারী পুলিশসদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা নারী পুলিশসদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান
advertisement

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: বাংলাদেশ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বুধবার সকাল ১০টার দিকে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর), ঢাকা জেলাসকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল।

মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন

সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন
নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চোখে ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সুন্দরীপ্রীতি। সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সেই কথা লিখতে কুণ্ঠাবোধ করেননি সোনিয়া। ক্লিনটন সম্পর্কে তাঁর সরস মন্তব্য, ‘স্বভাব যা না মলে’। যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা আট বছরের শাসনামলে তিনি আনুষ্ঠানিক সফরে ভারতে এসেছিলেন ২০০০ সালে।

তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে সোনিয়াও আমন্ত্রিত ছিলেন। আত্মকথায় সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন সোনিয়া। মেয়ে চেলসিকে নিয়ে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ক্লিনটন উঠেছিলেন মৌর্য শেরাটন হোটেলে। সোনিয়া লিখেছেন, ‘সেই সময় আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওর হোটেলে গিয়েছিলাম দেখা করতে। ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসে ভরপুর।

তবে আমাদের কথা শোনার চেয়ে তিনি নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী শোনাতেই বেশি আগ্রহী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন