নিজ দলের পতনের দুই সপ্তাহের মাথায় নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করান। পরদিন আবেদন করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের। এর পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠানের নামটাই বদলে ফেলেন। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড হয়ে যায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।এরপর ট্রেড লাইসেন্স থেকে স্ত্রীর নাম সরিয়ে নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে লাইসেন্স করান।
পরে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্সের নিবন্ধন বহাল করেন। তবে ওই লাইসেন্সে যোগাযোগের নম্বর হিসেবে স্ত্রীর পরিবর্তে ব্যবহার করেন ওই কর্মকর্তার মুঠোফোন নম্বর।
দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয় কর্মকর্তাকে।মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগফরিদ আহমেদ ও রামিহা আহমেদপ্রতিষ্ঠানে নিজের মালিকানা ও সম্পৃক্ততা গোপনের এমন নানা কৌশল অবলম্বনের পর নতুন নামে ব্যবসা চালাতে আবার সক্রিয় হন আওয়ামী লীগের ওই নেতা।
সূত্র: প্রথম আলো

একঝলক (১১ নভেম্বর ২০২৬)
নারী পুলিশসদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা
যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
মস্তিষ্কের রোগে আক্রান্ত নিরাপত্তাকর্মী স্বপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন