মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্বপন চাম্বুগং (৩৬)। তিনি একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কের বাঁ পাশের সেরিবেলামে ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ (এভিএম) হয়েছে। এ রোগে মস্তিষ্কের ধমনি ও শিরা স্বাভাবিকভাবে না জুড়ে জট পাকিয়ে যায়। তাঁকে সুস্থ করতে উন্নত চিকিৎসা দরকার।
এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় সম্ভব নয়।স্বপন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম টমাস দুখী। পরিবারের সদস্যরা জানান, স্বপনের সামান্য বেতনেই সংসার চলত। তিনি অসুস্থ হওয়ার পর থেকে পরিবারটি সংকটে পড়েছে।স্বপনের চিকিৎসায় তাঁর পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ ও নগদ (ব্যক্তিগত): 01314-071670।
সূত্র: প্রথম আলো

একঝলক (১১ নভেম্বর ২০২৬)
নারী পুলিশসদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা
যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান
নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন