মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। গতকাল রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। পথে নির্জন স্থানে অজ্ঞাত দুই তরুণ তাঁকে অপহরণের চেষ্টা চালান।
সূত্র: প্রথম আলো

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড...
ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে আরও ১৯ দিন ফ্লাইট বন্ধ থাকবে বিমানের
একঝলক (১১ নভেম্বর ২০২৬)
যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান
নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন