শীত আসার আগেই নানা রঙের ফুলে সেজেছে চারপাশ। বাগানে ফুটে থাকা জারবেরা ডেইজি ছড়াচ্ছে সৌন্দর্য। আভে মারিয়া চার্চ, তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ নভেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে ঝোপঝাড়ের মধ্যে ঝিঙেলতায় ফুটেছে ঝিঙেফুল। বালুখালী হর্টিকালচার সেন্টার, রাঙামাটি, ১১ নভেম্বর ডিঙি নৌকায় করে জাল নিয়ে মাছ ধরতে কাপ্তাই হ্রদের দিকে যাচ্ছে একদল জেলে। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ১১ নভেম্বরবিলের পাশে বিদ্যুতের তারে বসে আছে একটি মেছো ইগল।
রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১১ নভেম্বরস্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য মাটির চারি নিয়ে যাওয়া হচ্ছে। বাহিরদিয়া, ফরিদপুর, ১১ নভেম্বর আশপাশে ভালো পুকুর না থাকায় দূর থেকে কলসিতে রান্নার পানি সংগ্রহ করে আলপথ ধরে বাড়ি ফিরছেন দুই গৃহবধূ। ছোনপচা, ফরিদপুর, ১১ নভেম্বর মাঠেই ধান শুকিয়ে বস্তায় ভরছেন কৃষকেরা। বাম্পার ফলনে তাঁদের মুখে হাসি ফুটেছে।
দাউদকান্দি, কুমিল্লা, ১১ নভেম্বরভ্যানে করে পাইকারি বাজার থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা।
সূত্র: প্রথম আলো

সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড...
ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে আরও ১৯ দিন ফ্লাইট বন্ধ থাকবে বিমানের
নারী পুলিশসদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা
যে ছবি তুলে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার গ্র্যান্ড পুরস্কার পেলেন পিনু রহমান
নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন