লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছে লেবাননের কর্তৃপক্ষ।লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র গত মঙ্গলবার আল–জাজিরাকে এ তথ্য জানায়।
তবে কীভাবে আল–আলওয়ানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।লেবাননের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল–জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়।লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দেশটির প্রধান কৌঁসুলি আহমেদ রামি আল–হাজ্জ নিজে এ হত্যাকাণ্ডের তদন্ত তদারক করছেন।
লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা তদন্তটি পরিচালনা করছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল–আলওয়ানির কার্যালয় এক বিবৃতি দিয়েছে।
সূত্র: প্রথম আলো

জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?
ভারতে ‘নাতি-নাতনিও’ ভাড়া পাওয়া যায়, ঘণ্টায় ৪৫০ রুপি!
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন