একসময় পরিবারের সদস্যরাই প্রবীণদের দেখাশোনা ও সঙ্গ দিতেন। এখন সেই দায়িত্ব পালনে ভারতে গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান। অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠান প্রবীণদের সঙ্গ দিতে ও দৈনন্দিন কাজে সহায়তা করতে কর্মী নিয়োগ করছে।ভারতে জন্মগ্রহণ করা দুই মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে বাজার করতে বের হলে সুনীল বুধিরাজার সঙ্গে থাকেন এক তরুণ।
ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের ব্যস্ত ব্যবসায়িক এলাকা গুরুগ্রামের এ তরুণের নাম রনি রাজু। ২৬ বছর বয়সী রাজু অর্থের বিনিময়ে বুধিরাজা দম্পতির ‘ভাড়া করা নাতি’ হিসেবে তাঁদের সঙ্গ দেন।ভারতের বিভিন্ন শহরে অল্পসংখ্যক হলেও ক্রমেই বাড়ছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা স্বজনের কাছ থেকে একসময় স্বাভাবিকভাবেই পরিবারের প্রবীণ সদস্যের পাওয়া সেবা অর্থের বিনিময়ে দিচ্ছে।
এসব প্রতিষ্ঠানের কর্মীরা প্রবীণদের উপাসনালয়ে নিয়ে যান, হাসপাতালে গেলে তাঁদের সঙ্গে থাকেন, তাঁদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন কিংবা নিছক গল্প করেন।
সূত্র: প্রথম আলো

জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?
বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন