পুরান ঢাকা যেন ইতিহাসের এক প্রাচীন পুঁথি, যার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে আছে অতীত থেকে উঠে আসা নানা রঙিন গল্প। শাঁখারী বাজারে শ্যামাপূজার আয়োজনও সেই গল্পেরই অংশ। পূজাকে ঘিরে এদিন পুরো এলাকা সেজে ওঠে বর্ণিল সাজে। আলোকসজ্জা, বাহারি মণ্ডপ আর মানুষের প্রাণচাঞ্চল্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে নানা বয়সী মানুষ ভিড় করেন এখানে। কেউ আসেন পূজার আয়োজন দেখতে, কেউ ঘুরতে, আবার কেউ উৎসবের আনন্দ ভাগ করে নিতে।
এবারের আয়োজনে মণ্ডপসজ্জায় ছিল বৈচিত্র্যের ছাপ। প্রথাগত সাজের পাশাপাশি দেখা গেছে ভিন্নধর্মী ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ। চারদিকে আলোর খেলা, রঙের বাহার আর সনাতন ঐতিহ্যের নানা উপকরণে সাজানো মণ্ডপগুলো তৈরি করেছে বাড়তি আকর্ষণ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে খাবারের দোকানগুলোতেও। মিষ্টির দোকানে ছিল উপচে পড়া ভিড়। লাড্ডু, বাতাসা, নকুলদানা, কচুরি, লুচি আর অমৃত্তির স্বাদ নিতে ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা।
উৎসবের সাজে সজ্জিত পুরো এলাকা ঘুরে অনেকেই ভিড় জমিয়েছেন নিরামিষ খাবারের দোকানগুলোতে।
সূত্র: প্রথম আলো

হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন
বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে
বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে
প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের খোঁজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন