আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় মুখোশধারী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আর বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ।
বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়।
বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়।বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে।
সূত্র: প্রথম আলো

তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ
ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়...
ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ
গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব!
পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন