advertisement

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ আলী
ফটো কার্ড প্রিন্ট

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তাঁর বাড়ি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এ জন্য গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না।

বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্‌যাপন করল বন্ধুসভা প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্‌যাপন করল বন্ধুসভা বিকাশ অ্যাপে যুক্ত হচ্ছে ট্রাস্ট ব্যাংকের বহুমুখী আর্থিক সেবা বিকাশ অ্যাপে যুক্ত হচ্ছে ট্রাস্ট ব্যাংকের বহুমুখী আর্থিক সেবা মন তরঙ্গ ডটকম: ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে যে প্ল্যাটফর্ম মন তরঙ্গ ডটকম: ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে... ইউজিসির আহ্বান মানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা জানা গেল ইউজিসির আহ্বান মানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা জানা গেল এক কাতলার দাম ৫৭ হাজার টাকা এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
advertisement

নজরুল বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার

নজরুল বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ‌সেমিনার অনুষ্ঠিত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাকসুর তফসিল-সিনেট কার্যকরে চার দিনের আল্টিমেটাম আম্মারের

রাকসুর তফসিল-সিনেট কার্যকরে চার দিনের আল্টিমেটাম আম্মারের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্‌যাপন করল বন্ধুসভা

প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্‌যাপন করল বন্ধুসভা
নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মাসিয়াত ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হোসাইন ইসলাম

সত্য, সাহস আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ২৮ বছরের পথচলা পেরিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছে প্রথম আলো। এই দীর্ঘ যাত্রায় প্রথম আলোর পাশে থেকেছে বন্ধুসভা, যা অসংখ্য তরুণের বন্ধুত্ব, সৃজনশীলতা, স্বেচ্ছাসেবা ও ইতিবাচক পরিবর্তনের মিলনমঞ্চ হয়ে উঠেছে।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর বন্ধুসভার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্মৃতিচারণা ও আগামীর প্রত্যাশা মিলেমিশে তৈরি করে এক আনন্দঘন পরিবেশ।রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর বন্ধুসভা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় প্রথম আলোর ২৮ বছর পূর্তির আনন্দ।শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হকসাংস্কৃতিক পর্বে নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বন্ধুরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন