‘আমি একটা জীবনযাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্যাপন করতে এসেছি, আনন্দ উদ্যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শনের কথা এভাবেই বলেছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। গান, গিটার আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দেই কাটাতে চেয়েছিলেন জীবন।
নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফেরার প্রস্তুতিও ছিল; কিন্তু সেই আয়োজন অসমাপ্ত রেখেই বিদায় নিলেন ‘রোকযানা’র শিল্পী ।শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো

জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে
যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আহত মা-মেয়েসহ তিনজন নিহত, আহত ৫
যেভাবে কালো রঙের ‘গিয়ার চাকতি’ থেকে বেরিয়ে এল ৫ কোটি টাকার সোনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন