বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে চলতি নিয়োগপ্রক্রিয়ায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪টি। গত ৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৩০ অক্টোবর আবেদন শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো পদসংখ্যার কথা উল্লেখ করা হয়নি। তবে প্রাথমিক অনির্ধারিত পদের এ নিয়োগে শেষ পর্যন্ত ৬ হাজার কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
এতে আগের বিজ্ঞপ্তির তুলনায় এবার আবেদনকারী কম হলেও পদের সংখ্যা তিন গুণ পর্যন্ত বাড়ায় প্রার্থীদের লড়াই সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়োগের সার্বিক তথ্য নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা।
তিনি প্রথম আলোকে জানান, চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।নিয়োগ সংখ্যার রূপরেখা তুলে ধরে কামারুম মুনিরা আরও বলেন, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে।
সূত্র: প্রথম আলো

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা
‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা
রামকৃষ্ণ সেবাশ্রম, শিক্ষা ও মানবসেবার এক অনন্য ঠিকানা
গোলাপি রঙের সাজে স্মৃতির আঙিনায় ফেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন