নেদারল্যান্ডস ৭ : ০ গ্রিসসার্বিয়া ১ : ৩ জার্মানি৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা।আমস্টারডামে নেদারল্যান্ডসের এই দাপুটে জয়ের দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।
ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আল হিলালের এই উইঙ্গার । এরপর ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও।
এবার দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।ডাচদের বড় জয়ে আজ হ্যাটট্রিক করেছেন তিয়ানি রেইন্ডার্স প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার।
সূত্র: প্রথম আলো

কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের
শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়
৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল
পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন