advertisement

কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ

কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ
১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য চিলির দল। সামনের সারিতে বল হাতে লেওনার্দো বেলিস
ফটো কার্ড প্রিন্ট

একটি ফুটবল ম্যাচ। দুই দেশের লড়াই। অথচ নির্ধারিত দিনে মাঠে ছিল মাত্র একটি দল। প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে গ্যালারিতে জমেছিল দর্শক, মাঠে প্রস্তুত ছিলেন রেফারি, আর টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিল চিলির জাতীয় দল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের খেলোয়াড়েরা আসেননি। শেষ পর্যন্ত চিলির অধিনায়ক বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের শূন্য গোলে বল পাঠালেন।

কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ!শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি সত্যি। ১৯৭৩ সালের ২১ নভেম্বর চিলির সান্তিয়াগোতে ঘটে যাওয়া এই ঘটনাটি ফুটবল ইতিহাসে পরিচিত ‘দ্য ঘোস্ট ম্যাচ’ বা ‘ভুতুড়ে ম্যাচ’ নামে। কিন্তু কেন একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ অনুপস্থিত ছিল? কেন একটি দেশের জাতীয় স্টেডিয়ামে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল?

আর কেনই-বা ফিফা এমন একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল, যার পেছনে জড়িয়ে ছিল সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক বন্দিত্ব, নির্যাতন ও স্নায়ুযুদ্ধের উত্তেজনা?এই অদ্ভুত ম্যাচের পেছনের গল্প বুঝতে হলে ফিরে যেতে হবে ১৯৭০-এর দশকের চিলিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ
advertisement

এইচএসসির খাতায় নম্বরের গরমিল মিললেই পরীক্ষকদের শাস্তি

এইচএসসির খাতায় নম্বরের গরমিল মিললেই পরীক্ষকদের শাস্তি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নম্বরের বড় ধরনের গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি জানায় পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘরের বিমে বাবার ঝুলন্ত মরদেহ, পাশে মেঝেতে পড়ে ছিল দুই যমজ মেয়ের লাশ

ঘরের বিমে বাবার ঝুলন্ত মরদেহ, পাশে মেঝেতে পড়ে ছিল দুই যমজ মেয়ের লাশ
বাঁশখালী থানা

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে।

তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়।

তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন