নয়াদিল্লি চায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠাক—গণমাধ্যমে প্রকাশিত এই খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এ প্রসঙ্গ তোলেন একজন সাংবাদিক।ওই সাংবাদিক প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে নয়াদিল্লি চায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার হোক।
এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি?এই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সূত্র: প্রথম আলো

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩
ঘরের বিমে বাবার ঝুলন্ত মরদেহ, পাশে মেঝেতে পড়ে ছিল দুই যমজ মেয়ের লাশ
ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা
বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ
ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন