মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
তবে নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে কর্তৃপক্ষ।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে।প্রক্টরের কার্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটিঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধি...
সূত্র: প্রথম আলো
২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক
খুলনায় গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এই সময়ে গুলিবিদ্ধ হয়ে ছয়জনসহ নয়জন নিহত।মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটছে এসব ঘটনা।
আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। এর মধ্যে একটি ঘটনায় চাঁদার দাবিতে ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২২ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটির তিনটি রূপসা উপজেলায় এবং অন্যটি ডুমুরিয়ায়।
সূত্র: প্রথম আলো
টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়কের রেকর্ড সূর্যবংশীর
ইন্দোরে আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। ১৫ বছর ২৩২ দিন বয়সী সূর্যবংশী এখন ছেলেদের টি–টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক।সৌরাষ্ট্রের বিপক্ষে এ ম্যাচে সূর্যবংশী পেছনে ফেলেছেন ক্রোয়েশিয়ার জাখ ভুকুসিচকে। জাগরেবে গত বছর আগস্টে তাঁর গড়া রেকর্ডটি ভাঙেন সূর্যবংশী।
সাইপ্রাসের বিপক্ষে সে ম্যাচে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেন ভুকুসিচ।এত অল্প বয়সেই বিধ্বংসী ব্যাটিংয়ে টি–টুয়েন্টির দারুণ কিছু রেকর্ড ভেঙে দেওয়া সূর্যবংশী অবশ্য সৌরাষ্ট্রের বিপক্ষে বড় রান পাননি। ১২ বলে ১৮ রানে সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়ার হাতে ফিরতি ক্যাচ দেন। ভালো করতে পারেনি তাঁর বিহারও। পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে দলটি।
সৌরাষ্ট্র ২১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়।ভারতীয় ক্রিকেটে অল্প বয়সেই নক্ষত্র হয়ে ওঠার পথে সূর্যবংশীসূর্যবংশীর ক্যারিয়ারে এটি আরেকটি মাইলফলক।
সূত্র: প্রথম আলো

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ ঘোষণা
পাঁচদিন ধরে শূন্যরেখায় পুশ-ইনের শিকার এক নারী
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিজিবির, আটক ৬৯০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন