জাপান ৩-২ ব্রাজিল চার মাস পর দেখা। বন্ধু, কী খবর বলে ব্রাজিলের ‘উপহার’ ফেরত দিল জাপান। ব্রাজিল উপহারের সেই প্যাকেট খুলে দেখে, ভেতরে একটি পাঁচ মিনিটের এবং অন্যটি যোগ করা সময়ের ‘টর্নেডো।’কথাগুলো কাল্পনিক, কিন্তু সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপান- ব্রাজিল ম্যাচ বিচারে অন্য এক বাস্তবতা। দুরপাল্লার জোড়া ‘রকেটে’ দুই গোল করেও সেই টর্নেডোয় দলের ক্ষয়-ক্ষতি এড়াতে পারেননি ভিনিসিয়ুস। ব্রাজিলকে হারতে হয় ৩-২ গোলে।
এই কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন তাঁদের অধিনায়ক রাফিনিয়া।টর্নেডো বেশি সময় থাকে না আর জাপানে এই ঝড়ও কম হয় না। তাঁদের ফুটবলেও ছোট ছোট সব ঝড়ের ছাপ থাকে। গত জুলােইয়ে হিউস্টনে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে সেটা টের পেয়েছিল ব্রাজিল। চার-পাঁচ মিনিটের এক ছোট্ট ঝড়ের ফসল ছিল জাপানের একমাত্র গোলটি।
ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও ঝড়ে নিজেদের খেলায় ক্ষয়-ক্ষতির চিহৃ নিয়ে ফিরেছিল।তবে, আজকের ম্যাচটা প্রীতির বলেই হয়তো জাপানি ‘টর্নেডো’ বলে কিছু যে আছে, তা ভুলে গিয়েছিল ব্রাজিল।
সূত্র: প্রথম আলো

দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা
টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়কের রেকর্ড সূর্যবংশীর
তাঁর সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু, শাস্তি হিসেবে ১২ ম্যাচ নিষিদ্ধ সেই গোলকিপার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন